মন্ত্রীর উপস্থিতিতে খোয়াই জেলা শাসকের অফিসে পঞ্চায়েত ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ০২ সেপ্টেম্বর || ত্রিপুরা সরকারের পঞ্চায়েত মন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার খোয়াই জেলায় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে একটি জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় খোয়াই জেলা শাসক ও সমাহর্তার নতুন কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ সভাটি আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াই জিলা সভাধিপতি অপর্ণা সিংহরায় সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট সকল উচ্চ পদস্থ আধিকারিকবৃন্দ।
আলোচনা চলাকালীন পঞ্চায়েত-সম্পর্কিত বিভিন্ন বিষয়, গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন এবং স্থানীয় স্বায়ত্তশাসনকে শক্তিশালীকরণের উপর বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রীর দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়, সরকারি প্রকল্পগুলির সময়োচিত বাস্তবায়ন এবং তৃণমূল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর বিশেষ জোর দেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন যাতে গ্রামীণ এলাকার মানুষের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি দ্রুত ও দক্ষতার সাথে বাস্তবায়িত হয়। এছাড়া, পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে স্থানীয় উন্নয়নে তাদের ভূমিকা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*