আগামী দিনের কর্মসূচি নিয়ে বিজেপি যুব মোর্চার প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || আগামী দিনের কর্মসূচি নির্ধারণকে কেন্দ্র করে মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সহ-সভাপতি তাপস ভট্টাচার্য্য, প্রদেশ সাধারণ সম্পাদকদ্বয় অমিত রক্ষিত ও ভগবান দাস (বিধায়ক), যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সভায় আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃত্বরা কর্মীদের সক্রিয় ভূমিকা ও দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*