কলসী এডিসি ভিলেজে আর্ট অফ লিভিং-এর উদ্যোগে স্বাস্থ্য শিবির

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || সামাজিক কর্মসূচির ধারাবাহিকতায় ‘দি আর্ট অফ লিভিং’-এর উদ্যোগে শুক্রবার কলসী এডিসি ভিলেজে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আগরতলার আই.এল.এস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই শিবির।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বি.এস.সি. চেয়ারম্যান অশোক মগ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত ও মনিন্দ্র বিশ্বাসসহ ‘আর্ট অফ লিভিং’-এর সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ট অফ লিভিং নিয়মিতভাবেই জনজাতি এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করে আসছে, যার ফলে স্থানীয় মানুষরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। একইসঙ্গে সংগঠনটি সামাজিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন যোগা কর্মশালারও আয়োজন করে থাকে।
আজকের স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*