উৎসাহের মধ্য দিয়ে উন্নয়ন সংঘের ৭৩’তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || আগরতলা শহর দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ক্লাব উন্নয়ন সংঘের ৭৩’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, “জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।” তিনি রক্তদানের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন এবং সমাজের প্রতিটি মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, সাউথ জোন ক্লাব কমিটির সভাপতি জয়ন্ত চৌধুরী, উন্নয়ন সংঘের সভাপতি প্রনব সাহা, সম্পাদক ডঃ পার্থ সরকার, সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রক্তদান কর্মসূচিতে বহু স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন এবং মানবতার এই সেবামূলক কাজে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাছাড়া ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*