শান্তিরবাজারে প্রশাসনের বিশেষ অভিযান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || দূর্গোৎসবের প্রাকমুহূর্তে শান্তির বাজার মহকুমা প্রশাসন উদ্যোগী হয়ে বৃহস্পতিবার শহর জুড়ে বিশেষ অভিযান চালায়। মহকুমা প্রশাসনের পাশাপাশি খাদ্যদপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তরও এই অভিযানে অংশ নেয়।
অভিযানে শান্তির বাজার শহরের বিভিন্ন দোকান থেকে প্লাস্টিক সামগ্রী ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। একইসঙ্গে ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামির নেতৃত্বে বাজারের দোকানগুলির ওজন মাপার যন্ত্র সঠিক আছে কি না তা খতিয়ে দেখা হয়। যেসব যন্ত্রে অসঙ্গতি ধরা পড়ে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উৎসবকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*