খোয়াইয়ে বন্দে মাতরমের ১৫০ বছর উদ্‌যাপন — জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল স্মরণসভায় যোগ দুই মন্ত্রী

গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর || দেশজুড়ে শুরু হয়েছে বন্দে মাতরম্‌ গানের ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন। ভারতের জাতীয় সংগীতের মর্যাদাপ্রাপ্ত এই গানটির স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে বছরব্যাপী স্মরণসভার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরায়ও রাজ্য সরকারের নির্দেশে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় জেলা ভিত্তিক স্মরণসভা। খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অনিমেষ দেববর্মা ও বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানে বক্তারা বন্দে মাতরম্‌ গানের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় চেতনা গঠনে এর ভূমিকা এবং স্বাধীনতা আন্দোলনে এই গানের প্রেরণার কথা তুলে ধরেন। জেলার ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে দেশাত্মবোধে ভরপুর পরিবেশে এই দিনটি উদ্‌যাপন করেন।
শুক্রবার প্রধানমন্ত্রী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন এবং এ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেন।
এই কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের ৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি স্মরণসভা অনুষ্ঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*