শ্যামা পূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানায় বসে আঁকো প্রতিযোগিতা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ নভেম্বর || শান্তিরবাজার থানায় রবিবার অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। শ্যামা মায়ের পূজাকে সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে শান্তির বাজার থানার আরক্ষা দপ্তর। থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাস নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজাকে কেন্দ্র করে নানা সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করছেন।
আগামী বুধবার শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তার আগে রবিবার থানার উদ্যোগে চারটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০-রও বেশি শিশু উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে সংবাদমাধ্যমের সামনে ওসি রাজু দত্ত জানান, পূজাকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও স্বচ্ছ ভারত অভিযান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা এবং পুরপরিষদের সাফাই কর্মীদের সংবর্ধনার আয়োজন করা হবে। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার পূজার দিন রাতে প্রদান করা হবে।
শিশুদের উপস্থিতি ও অংশগ্রহণে আজকের প্রতিযোগিতা জমে ওঠে। এমন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*