ব্যানার্জি বাগানে গভীর খাদে বেলেনো গাড়ি, আহত চালককে জিবিপি হাসপাতালে রেফার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর || আগরতলা থেকে মেলাঘর যাওয়ার পথে ব্যানার্জি বাগান এলাকার এক নম্বর গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় TR01 BV 0595 নম্বরের একটি বেলেনো গাড়ি। ঘটনাটি দেখেই প্রত্যক্ষদর্শীরা দ্রুত মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন।
খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গাড়ির ভিতর থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
আহত ব্যক্তির নাম সাইদুল রহমান বলে জানা গেছে। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*