গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর || শুক্রবার দুপুর বারোটা নাগাদ আইপিএফটি পার্টির সেন্ট্রাল কমিটির এজিএস ও মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মার বাসভবনে তেলিয়ামুড়া আইপিএফটি পূর্ব ডিভিশনাল কমিটির উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে হলুদিয়া ভিলেজ ও পূর্ব লক্ষ্মীপুর ভিলেজ এলাকার মোট ছয় পরিবারের ১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে আইপিএফটি দলে যোগ দেন। নতুনদের স্বাগত জানান এজিএস সুনীল দেববর্মা, তেলিয়ামুড়া পূর্ব ডিভিশনের সভাপতি রতন দেববর্মা, ডিভিশন সম্পাদক ধনঞ্জয় রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় নেতৃত্বের দাবি— এই যোগদান আইপিএফটির সাংগঠনিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে।
