মানবাধিকার রক্ষায় গণতন্ত্রের চার স্তম্ভকে শক্তিশালী করার আহ্বান মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর || আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় গণতন্ত্রের চারটি স্তম্ভ—বিধানসভা, নির্বাহী, বিচারব্যবস্থা ও গণমাধ্যম—কে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “মানবাধিকারকে সুরক্ষিত ও শক্তিশালী রাখতে হলে গণতন্ত্রের চারটি স্তম্ভেরই শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকারও মানবাধিকার রক্ষা, বিচারপ্রাপ্তি, মর্যাদা এবং সবার জন্য সমান সুযোগ সুনিশ্চিত করতে গভীরভাবে সংবেদনশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি মানবাধিকার সুরক্ষায় সকলের সমবেত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*