মডার্ণ ক্লাবের নবনির্মিত ক্লাবগৃহের দ্বারোদঘাটন শীঘ্রই, ১০ দিনব্যাপী সাংস্কৃতিক-ক্রীড়া আয়োজন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || এক সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর নাগেরজলাস্থিত মডার্ণ ক্লাবের নবনির্মিত ক্লাবগৃহের দ্বারোদঘাটন হতে যাচ্ছে। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপনের কর্মসূচির মধ্যেই এই নবনির্মিত ক্লাবগৃহের উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার দুপুরে ক্লাবগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। তাঁরা জানান, সমাজ ও ক্রীড়াক্ষেত্রে মডার্ণ ক্লাবের ভূমিকা আরও সুদৃঢ় করতেই এই নতুন ক্লাবগৃহ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং পরবর্তী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এলাকার যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে একত্রিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ রাজ্যবাসীর কাছে আসন্ন কর্মসূচিগুলি বিস্তারিতভাবে তুলে ধরার জন্য সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের এই উদ্যোগকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তাঁরা।
উল্লেখ্য, নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিগুলিকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*