উদ্বোধনে দুই মন্ত্রীর অনুপস্থিতি, সময় পেরিয়েও শুরু নয় উদ্বোধন —অব্যবস্থাপনায় সাংবাদিকদের বয়কট

গোপাল সিং, খোয়াই, ১৫ ফেব্রুয়ারী || খোয়াইয়ে ৭৭তম শিব চতুর্দশী মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা হলোনা ত্রিপুরা সরকারের খাদ্য, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী হাত ধরে। এলেন না অমিত রক্ষিতও। ৪টায় উদ্বোধনের কথা থাকলেও, সন্ধ্যা ৬টায়ও শুরু হয়নি উদ্বোধনী অনুষ্ঠান। সাংবাদিকদের জন্য ছিলনা বসার জায়গা। মেলা কমিটির চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা উদ্বোধনী অনুষ্ঠান কভারেজ না করেই চলে আসেন। এদিকে চূড়ান্ত অনিয়মের মধ্যে বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা ক্ষোভে উদ্বোধনী অনুষ্ঠান ত্যাগ করেন বলে জানা যায়।
জনগণের মতে, এই মেলার ঐতিহ্য ও সামাজিক গুরুত্ব অনেক। ৭৬ বছর ধরে শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু কখনও এতো অনিয়ম হয়নি। এই ক’দিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, কৃষি ও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*