কলশিতে ডি. এম. এম. ধামা দীপা স্কুলের ৭ম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন, নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ ফেব্রুয়ারী || ৩৮-জোলাইবাড়ি এ/সি-এর অন্তর্গত কলশিতে অবস্থিত ডি. এম. এম. ধামা দীপা স্কুলের ৭ম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়। একই সঙ্গে স্কুলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভরে ওঠে।
এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরার এমডিসি, এডিএম, এসপি সঞ্জীব রিয়াং, ডি. এম. এম. ধম্ম দীপা স্কুলের প্রতিষ্ঠাতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিরা নবনির্মিত ভবনের পরিকাঠামো পরিদর্শন করেন এবং স্কুলের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। মানসম্মত ও মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি প্রত্যক্ষ করে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
বক্তারা বলেন, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একটি প্রগতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব প্রদানই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*