আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের আর্থিক স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। পবিত্র বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী Manik Saha রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১,০২,৪৬৫ জন সরকারি কর্মচারী এবং ৮০,০১৯ জন পেনশনার সরাসরি উপকৃত হবেন।
সরকারের হিসাব অনুযায়ী, এই ডিএ বৃদ্ধি কার্যকর করতে রাজ্য সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।
সরকারের এই ঘোষণায় সরকারি কর্মচারী ও পেনশনার মহলে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারী ও পেনশনারদের কল্যাণে ভবিষ্যতেও এমন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।
