শান্তিরবাজারে সংঘর্ষ, দ্রুত নিয়ন্ত্রণে পুলিশ — গুজব রটনায় কড়া হুঁশিয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মার্চ || বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ শান্তিরবাজারের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কিছুসংখ্যক লোকজনের মধ্যে আকস্মিক সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ ও মনপাথর ফাঁড়ির পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দক্ষিণ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
এই ঘটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো প্রকার বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
তিনি আরও সতর্ক করে বলেন, যারা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তির বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*