এডিসি নির্বাচনে বিজেপি’র প্রার্থী তালিকা ঘোষণা, ২৮ আসনেই চূড়ান্ত প্রার্থী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি-র ত্রিপুরা প্রদেশ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় মোট ২৮টি আসনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মানদণ্ড বিচার করে এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই প্রার্থী বাছাই করা হয়েছে। তালিকায় বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি অভিজ্ঞ ও নবীন মুখের সমন্বয় ঘটানো হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, দমছড়া-জম্পুই, মছমারা, দশদা-কাঞ্চনপুর, করমছড়া, ছামনু সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী দেওয়ার মাধ্যমে নির্বাচনে ভালো ফল করার লক্ষ্য নিয়েই এই তালিকা প্রকাশ করেছে বিজেপি।
দলীয় প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, “আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। আমরা আশাবাদী, জনগণের সমর্থনে বিজেপি পুনরায় জয়লাভ করবে।”
উল্লেখ্য, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা ও প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে। বিজেপির এই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার পর নির্বাচনী লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*