নলছড়িতে বিজেপির প্রচারগাড়িতে হামলার অভিযোগ, উত্তেজনা চরমে

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৩ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার ২৭-নং পূর্ব মুহুরীপুর-ভুরাতলী আসনের অন্তর্গত ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের নলছড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি প্রচারগাড়ির উপর হামলার অভিযোগ উঠেছে তিপ্রা মথা দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ, শুক্রবার প্রচার চলাকালীন হঠাৎ করেই বিজেপির প্রচারগাড়ির উপর হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয় গাড়িটি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ। একইসঙ্গে খবর পেয়ে বিজেপি দলের কর্মী-সমর্থকরাও ঘটনাস্থলে ছুটে আসেন।
পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিত নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ।
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি দলের ২৭-নং পূর্ব মুহুরীপুর-ভুরাতলী আসনের দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান।
ঘটনার পর থেকে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*