মোহনপুর ও সিমনায় মুখ্যমন্ত্রীর বিশাল রোড-শো: এডিসি দখল নিশ্চিত বলে দাবি মুখ্যমন্ত্রীর

গোপাল সিং, খোয়াই, ০৯ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর ও সিমনা এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন মোহনপুর মহকুমার অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ আসন— ১৩-সিমনা-তমাকারী এবং ১৪-বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক বর্ণাঢ্য ও বিশাল রোড-শো অনুষ্ঠিত হয়।
মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতন লাল নাথ। রোড-শোটি এলাকার বিভিন্ন জনপথ পরিক্রমা করার সময় সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষ মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
রোড-শো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা তাঁর প্রতিক্রিয়ায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ওপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যজুড়ে বিজেপির সমর্থনে যে স্বতঃস্ফূর্ত জনজোয়ার দেখা যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন। তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে বিজেপি একক শক্তিতে এডিসি দখল করবে এবং ট্রিপল ইঞ্জিন সরকারের সুফল পাহাড়ের প্রতিটি ঘরে পৌঁছে দেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*