শান্তি বৈঠকে মতবিরোধ, নির্দিষ্ট দলের নিরাপত্তা প্রশ্নে অনড় নেতারা—আবার বসবে সভা ২৯শে এপ্রিল

গোপাল সিং, খোয়াই, ২৪ এপ্রিল || খোয়াই জেলার সমস্ত টিটিএএডিসি এলাকায় নির্বাচনের ফলাফল ঘোষনার পর বহু নেতা ও দলীয় কর্মী-সমর্থকরা বাড়ি-ঘর ও পরিবার-পরিজন থেকে আজ অবধি দূরে রয়েছেন। তাদের আশঙ্কা, বাড়ি ফিরলে তারা আক্রান্ত হতে পারেন। আজ খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে সবক’টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক করা হয়। বিশেষ করে যে সমস্ত নেতারা এডিসি নির্বাচনের ফলাফলের পর থেকে এখনও শহরে দিন কাটাচ্ছেন এবং বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন তাদের বাড়ি ফিরতে অভয় দেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতারা তাদের সুরক্ষা বা এই অভয় দিতে রাজী হননি বলে জানান খোয়াই জেলা শাসক রজত পন্থ। ছিলেন এসপি বোগাতি জগদীশ্বর রেড্ডি, মহকুমা শাসক নির্মল কুমার ঝা সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় অনেক নেতারাই রাজ্যের বাইরে রয়েছেন। আবার কেউ কেউ অমত প্রকাশ করেছেন। তাই বাধ্য হয়ে আগামী ২৯শে এপ্রিল পুনরায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান খোয়াই জেলা শাসক। ততদিন পর্যন্ত বাড়ি ছাড়া নেতাদের শহরমুখী জীবন কাটাতে একপ্রকার বাধ্য বলেই মনে করছেন জনসাধারণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*