শান্তি ও সম্প্রীতি রক্ষায় নন্দকুমার পাড়ায় প্রশাসনিক বৈঠক: উপস্থিত জেলাশাসক ও পুলিশ সুপার

গোপাল সিং, খোয়াই, ২৪ এপ্রিল || খোয়াই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সদ্ভাব বজায় রাখার লক্ষ্যে আজ, ২৪শে এপ্রিল ২০২৬ এক গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো। তুলশিখর ব্লকের অন্তর্গত নন্দকুমার পাড়া জেবি স্কুলে আয়োজিত এই সভায় জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি, খোয়াইয়ের মহকুমা শাসক নির্মল কুমার ঝা, মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু এবং তুলশিখর ব্লকের বিডিও বিশ্ব দেববর্মা। প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক এবং এলাকার সাধারণ গ্রামবাসী ও মুরুব্বিরাও এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জনগণের সহযোগিতা কামনা করা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খোয়াই জেলার প্রতিটি স্তরে শান্তি ও সংহতি বজায় রাখতে সরকার ও প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ এলাকায় যাতে কোনো ধরণের অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*