বটতলায় টমটম চুরি চক্র ভাঙল পুলিশ, তিন চোর গ্রেফতার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || গত ২২ তারিখ বটতলা ফাঁড়িতে টমটম চুরির অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে পুলিশ। অভিযোগ পাওয়ার পরই বটতলা ফাঁড়ি ও রামনগর ফাঁড়ির ওসি যৌথভাবে তদন্তে নামেন। দ্রুত অভিযানে নেমে পুলিশ চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় চোরের দল যে মোটরবাইক ব্যবহার করত, সেটিও আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে। পুরো চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*