বারবিলে ছাগল চোর সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

গোপাল সিং, খোয়াই, ০২ মে || ইন্ডিকা গাড়ী করে ছাগল চুরির হিড়িক খোয়াই থানাধীন বারবিল এলাকায়। আজ বারবিল-আমতলি এলাকাতেই ছাগল চোর সন্দেহে দুই উপজাতি যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ধৃতরা হলো মিল্টন দেববর্মা (১৯), পিতা ধর্মেন্দ্র দেববর্মা, বাড়ি চাম্পাহাওড় থানাধীন জুমিয়া কলোনি এলাকায় এবং সুমেন দেববর্মা (২৫), পিতা অমূল্য দেববর্মা, বাড়ি চাম্পাহাওড় থানাধীন হাতিমারা এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে যে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নিত্যদিন ছাগল চুরির ঘটনা ঘটে আসছিল। আজ সন্দেহভাজন দুই যুবককে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের পাকড়াও করে এবং চুরি যাওয়া ছাগলগুলো ফিরিয়ে দেওয়ার অথবা সমপরিমাণ টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। উত্তেজিত জনতার রোষের মুখে পড়লেও পরবর্তী সময়ে খোয়াই থানার পুলিশের হস্তক্ষেপে বড়সড় বিপদের হাত থেকে রেহাই পায় ওই দুই যুবক। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এলাকায় সক্রিয় ছাগল চোর চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*