কলেজটিলায় মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ে DNA Club-এর উদ্বোধন, বিজ্ঞানচর্চায় নতুন দিশা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || মঙ্গলবার বনমালীপুর বিধানসভার অন্তর্গত কলেজটিলা এলাকায় অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে DNA Club-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অতিথিবৃন্দ আনন্দ ও গর্ব প্রকাশ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
বিদ্যালয় প্রাঙ্গণে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহী হয়ে উঠতে উৎসাহিত করেন তিনি। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতের গবেষণামুখী প্রজন্ম তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ, আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*