আসন্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খোয়াইয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের যৌথ টহল

গোপাল সিং, খোয়াই, ০২ জুন || আগামী ৪ঠা জুন ২০২৬ ইং তারিখে রাজ্যে আসতে চলেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এরই অঙ্গ হিসেবে খোয়াইয়ের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশ এবং বিএসএফ (BSF)-এর এক মেগা যৌথ টহলদারি বা ফ্ল্যাগ মার্চ সম্পন্ন হলো।
প্রশাসন সূত্রে জানা গেছে, খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) ডি কুদ্দিয়ারাসু’র নেতৃত্বে এই বিশেষ যৌথ তল্লাশি অভিযানটি পরিচালিত হয়। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন দুর্গানগর, ঘোষপাড়া, পাহড়মুড়া, গৌরনগর এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন বিস্তীর্ণ সীমান্ত এলাকা জুড়ে চলে এই ম্যারাথন টহলদারি। এই মেগা অভিযানে পুলিশের পাশাপাশি সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা ১০৪ নং ব্যাটালিয়ন বিএসএফ-এর ‘সি’ কোম্পান ‘র কোম্পানি কমান্ডার সুরিয়া ভান সিং এবং তাঁর জওয়ানদের একটি বিশেষ টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কৃষ্ণধন সরকার এই যৌথ টহলদারির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানান, আগামী ৪ঠা জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরকে কেন্দ্র করেই মূলত সীমান্ত এলাকায় এই কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সীমান্ত পারাপারের চেষ্টা যাতে না ঘটে, তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই ধরনের পেট্রোলিং ক্রমাগত চলবে বলেও জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*