গোপাল সিং, খোয়াই, ০৩ জুন || প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা-র কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজ্যজুড়ে। বুধবার সকাল থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় পদ্মলোচন ত্রিপুরা জানান, বুধবার সকাল প্রায় ৯টা থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “সবার কাছে একটু সহযোগিতা চাই, আমার নিজ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ (বুধবার) সকাল ৯টা থেকে। সবাই একটু সাহায্য করুন এবং সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করুন।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বহু মানুষ নিখোঁজ কন্যার দ্রুত সন্ধান কামনা করে পোস্টটি শেয়ার করছেন। পরিবারও সকলের কাছে আবেদন জানিয়েছে, কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ কন্যার সন্ধান পেলে ৬৯০৯৯৬০০৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ কন্যার দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার প্রত্যাশা করছেন আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।
