গোপল সিং, খোয়াই, ১৬ জুন || সদ্য ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির পদে নিযুক্ত হয়েছেন বিধায়ক অভিষেক দেবরায়। দায়িত্ব নিয়েই সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে প্রতিটি জেলায় ছুটে যাচ্ছেন। খোয়াই জেলায় সাংগঠনিক দূর্বলতা এবং গোষ্ঠী কোন্দলের বিষয়েও তিনি অবগত। তাই খোয়াই জেলায় সংগঠনকে মজবুত করতে কঠোর মনোভাব নিয়েই এবার ময়দানে অবতীর্ণ নয়া প্রদেশ সভাপতি।
আজ প্রথমবারের মতো খোয়াই জেলা সফরে পৌঁছলেন নয়া প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ডল সভাপতি অনুকুল দাস, জেলা সাধারন সম্পাদক সমীর দাস, বিজেপি নেতৃত্ব অভিজিৎ দত্ত ভৌমিক, অনিমেষ নাগ সহ অন্যান্যরা। প্রদেশ সভাপতির
খোয়াই জেলা সফরে রয়েছে কিছু বিশেষ কর্মসূচি। মোদী সরকারের সফল ১২ বছর পূর্তি উদযাপন কর্মসূচি, কার্যকর্তা সম্মেলন, সাংগঠনিক বৈঠক এবং আইটি ও সোশ্যাল মিডিয়া কার্যকর্তাদের নিয়ে বৈঠক। দলীয় সূত্রে খবর, সংগঠনকে মজবুত করতে কোনো কঠোর সিদ্ধান্ত নিতেও তিনি পিছপা হবেন না। এমনিতেই প্রদেশ সভাপতির সফর ঘিরে দলীয় নেতৃত্বদের মধ্যে কৌতূহল বিরাজ করছে।
