GI স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী ‘ত্রিপুরা সারিন্দা’, গর্বের নতুন পালক রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে যুক্ত হলো আরও এক গৌরবময় অধ্যায়। রাজ্যের ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ‘ত্রিপুরা সারিন্দা’ ভৌগোলিক নির্দেশক বা জিআই (Geographical Indication – GI) স্বীকৃতি অর্জন করেছে। ‘ত্রিপুরা সারিন্দা (বাদ্যযন্ত্র)’-এর এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোকঐতিহ্য সংরক্ষণ, প্রসার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্যের কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি জানান, এই স্বীকৃতির মাধ্যমে ত্রিপুরা এখন চারটি জিআই-স্বীকৃত পণ্যের গর্বিত অধিকারী। তিনি বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে যাঁদের নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীল অবদান রয়েছে, সেই সকল কারিগর, শিল্পী ও সংগীতশিল্পীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
উল্লেখ্য, এর আগে ত্রিপুরা কুইন আনারস (Tripura Queen Pineapple), রিশা-পাছড়া (রিগনাই) এবং মাতাবাড়ি পেড়া জিআই স্বীকৃতি লাভ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা, যা রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি, লোকশিল্প ও স্বকীয় পরিচয়ের আরেক উজ্জ্বল নিদর্শন হিসেবে নতুন মর্যাদা লাভ করল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*