শেষ বিদায়ে অশ্রুসজল সহপাঠীরা, প্রিয় বন্ধু দেবজ্যোতিকে শেষ শ্রদ্ধা স্কুল প্রাঙ্গণে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || ময়নাতদন্তের পর প্রিয় সহপাঠী দেবজ্যোতির নিথর দেহ ফিরল তার নিজের স্কুল প্রাঙ্গণে। প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে স্কুলে জড়ো হয় সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তার বন্ধু ও সহপাঠীরা।
দেবজ্যোতিকে ঘিরে স্কুলের পরিচিত পরিবেশ যেন মুহূর্তেই বিষণ্ণ হয়ে ওঠে। যে বন্ধুকে প্রতিদিন পাশে পাওয়া যেত, তাকে আর কখনও দেখা যাবে না—এই কঠিন বাস্তবতা মেনে নিতে পারছিল না তার সহপাঠীরা। অনেকের চোখেই তখন অশ্রু, মুখে প্রিয় বন্ধুকে হারানোর গভীর বেদনা।
শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের অশিক্ষক কর্মী এবং সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। দেবজ্যোতির সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ও স্মৃতি বারবার মনে পড়ছিল সকলের। কান্নাভেজা পরিবেশে প্রিয় সহপাঠীকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে শেষ বিদায় জানায় বন্ধুরা।
দেবজ্যোতির অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার বিদ্যালয় পরিবার। প্রিয় বন্ধুর স্মৃতি সহপাঠীদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*