শারদোৎসবে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর দক্ষিণ জেলা পুলিশ, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপারের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে দক্ষিণ জেলা আরক্ষা প্রশাসন। উৎসবের দিনগুলিতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন দক্ষিণ জেলার পুলিশ সুপার আইপিএস ময়ূরকৃষ্ণ।
এরই ধারাবাহিকতায় নবমীর রাতে আরক্ষা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে শান্তির বাজারসহ দক্ষিণ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার। পূজামণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শারদোৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসবে শামিল হতে পারেন, তা নিশ্চিত করতেই দক্ষিণ জেলা পুলিশের এই তৎপরতা। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*