রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বঙ্গবন্ধুর জন্মদিবস

bvoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ।। শেখ মুজিবর রহমানের বজ্রকন্ঠের স্বাধীনতার আহ্বানে উদ্বেল হয়ে উঠেছিল বাংলাদেশের জনতা। ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্ম দিবস। গোটা বাংলাদেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস। বৃহস্পতিবার, আগরতলার কুঞ্জবনস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্ম দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী এ কে মোজাম্মেল হক, আগরতলার কুঞ্জবনস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব জনাম মো মনিরুজ্জামান, বাংলাদেশের সংসদ সদস্য বেগম মাহজাবিন খালেদ সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*