নয়াদিল্লি, ১৭ অক্টোবর ।। রাস্তায় ট্রাফিকজ্যামে হাঁসফাঁস করছেন? ধারেকাছে পুলিসের দেখা নেই? হাতে স্মার্টফোন থাকলে আর চিন্তা নেই। ট্রাফিক কন্ট্রোল রুমের WHATSAPP সার্ভারে সরাসরি ছবি পাঠান। সঙ্গে সঙ্গে পৌছবে পুলিস। দিল্লিতে আজ থেকে চালু হল এই ব্যবস্থা। আগরতলার কি হবে? অপেক্ষায় শহরবাসী।
দিল্লি পুলিসের হোয়াটসঅ্যাপ ফর্মুলা নিয়ে তবুও উচ্ছ্বসিত আগরতলা। নিজের শহরেও এই ব্যবস্থা চাইছে আমজনতা।
কাজটা খুব সহজ। শহরবাসীর পক্ষে, পুলিসের পক্ষেও। হাতে হাতে এখন ঘুরছে স্মার্ট ফোন। তেরো থেকে ৭৩। প্রত্যেকেই যুগের হাওয়ায় এখন হোয়াটসঅ্যাপ গ্রহের বাসিন্দা। তাই রাস্তায় জ্যাম দেখলেই ছবি তোলা, তারপর মোবাইল অ্যাপসের মাধ্যমে তা সার্ভারে পাঠানো এখন ১ মিনিটের কাজ।
ছবি সৌজন্যে জি নিউজ।
