রাজীব সাহা, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ।। ১৪ই সেপ্টেম্বর হিন্দি ভাষা দিবস উপলক্ষে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার জিরাণীয়াস্থিত পশ্চিম চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত টিলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ১৪ই সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলসি রানি দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবী বিকাশ দাস সহ সেই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ছাত্রছাত্রী ও অবিভাবকরা।
