দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ অক্টোবর ।। চন্দ্রপুরে সোমা মজুমদারের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে রাজ্যের মানুষ যে ভাবে সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন, জানাচ্ছেন তা এককথায় অভূতপূর্ব। মানুষের প্রতিবাদে চন্দ্রপুরে স্বঘোষিত তালিবানদের সমুচিত শাস্তির দাবী তুলেছে রাজ্যের সর্বস্তরের মানুষ। চন্দ্রপুরে সোমা মজুমদার কান্ডে অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হবে জানা গেছে।
