আগরতলা, ১২ নভেম্বর ।। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ২৮নং বুথে প্রচার চলাকালীন কংগ্রেস ছেড়ে ১৫ পরিবার এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে ৭ পরিবার বিজেপি’র পতাকাতলে সামিল হন। এছাড়া ১২নং এবং ১৬নং বুথে ৪-বরজলা বিধানসভার কেন্দ্রের প্রার্থী শিষ্ট মোহন দাসের নেতৃত্বে প্রচার অভিযান সংগঠিত হয়। শনিবার ৩৭নং বুথের প্রচারে নেতৃত্ব দেন রাজ্য সহ-সভাপতি রামপ্রসাদ পাল। ৪নং এবং ৫নং বুথের প্রচারে নেতৃত্ব দেন প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ৪৪নং বুথের প্রচারে নেতৃত্ব দেন যুব মোরচার রাজ্য সভাপতি টিংকু রায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিস সম্পাদক স্বপন অধিকারী এই সংবাদ জানান।
