গোপাল সিং, খোয়াই, ১৩ মার্চ ৷৷ রঙে রঙে লাল হওয়ার দিনই বেপরুয়া যান চলাচলে রক্তে লাল হল খোয়াই সিপাইহাওড় এর রাস্তা। সোমবার চাম্পাহাওড় বাজার থেকে বাড়ি ফেরার পথে যামিনি দেববর্মা (৭০) এবং উনার নাতনি ইসা দেববর্মাকে (১১) বেপরুয়া গতিতে আসা একটি বাইক ধাক্কা দেয়। স্থানীয় মানুষ ছুটে এসে গুরুতর জখম অবস্থায় আহত দুজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি বাইক ও বাইসাইকেল উদ্ধার করে।