নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ হোলির আনন্দে মাতলো শহর। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন হোলি উৎসব। সকাল থেকেই পাড়ায় পাড়ায় উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সবাই যেন ভেসে গেছেন আবিরের রং মাখানো খেলা আর হাসি-আনন্দে। সোমবার হোলির আমেজেই মেতে রইল আগরতলা শহর। রাস্তাঘাট সকাল থেকেই ছিল আবির মাখানো। বসন্তের এই বেলায় যেন আবিরের রং পেয়ে নতুন একটা রূপ ফুটে উঠল আগরতলায়। হাতে রং মেখে যেন একে অপরকে এদিন আরও আপন করে নিল রঙীন আবিরের অজুহাতে।রঙের দিনে রঙ্গিন ত্রিপুরা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ হোলির আনন্দে মাতলো শহর। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন হোলি উৎসব। সকাল থেকেই পাড়ায় পাড়ায় উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সবাই যেন ভেসে গেছেন আবিরের রং মাখানো খেলা আর হাসি-আনন্দে। সোমবার হোলির আমেজেই মেতে রইল আগরতলা শহর। রাস্তাঘাট সকাল থেকেই ছিল আবির মাখানো। বসন্তের এই বেলায় যেন আবিরের রং পেয়ে নতুন একটা রূপ ফুটে উঠল আগরতলায়। হাতে রং মেখে যেন একে অপরকে এদিন আরও আপন করে নিল রঙীন আবিরের অজুহাতে।