দোষী সাব্যস্ত রাজনীতিকরা যাতে ভোটে দাঁড়াতে না পারেন, সুপ্রিম কোর্টে আবেদন নির্বাচন কমিশনের

scজাতীয় ডেস্ক ৷৷ আদালতে দোষী সাব্যস্ত রাজনীতিকরা যাতে আর কখনও ভোটে দাঁড়াতে না পারেন, এমন আইন চায় নির্বাচন কমিশন। এ জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে তারা। রাজনীতিক, সরকারি আমলা ও বিচারবিভাগের সঙ্গে যুক্তদের ওপর চলা মামলার তাড়াতাড়ি নিষ্পত্তি চেয়ে তারা বিশেষ আদালতও দাবি করেছে। জনস্বার্থ মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেন অশ্বিনী কুমার উপাধ্যায় নামে জনৈক বিজেপি নেতা, যিনি পেশায় আইনজীবী। দাবি করেন, আদালতে দোষী সাব্যস্ত এমন কেউ যেন ভোট, সরকারি কাজ ও বিচারবিভাগে কখনও নিযুক্ত না হতে পারেন। কেন্দ্র ও নির্বাচন কমিশনকেও এই মামলায় যুক্ত করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, যতক্ষণ না প্রমাণিত অপরাধীদের রাজনীতি থেকে বার করে দেওয়া হচ্ছে, ততক্ষণ তা অপরাধীদের বিচরণক্ষেত্র হয়ে থাকবে। সরকারি চাকরি ও বিচারব্যবস্থার ক্ষেত্রেও একই দাবি করেন তিনি। পাশাপাশি বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য একটি ন্যূনতম যোগ্যতা ও বয়স নির্ধারিত করা হোক। নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে মত জানতে চাইলে তারা বলেছে, অপরাধীদের সারা জীবনের জন্য রাজনীতির আঙিনায় ঢুকতে না দেওয়ার দাবিতে সহমত পোষণ করছে তারা। তবে এ জন্য সংবিধান সংশোধন করতে হবে। সত্যিই যদি এমন আইন পাশ হয়, তা হলে লালুপ্রসাদ যাদব, ও পি চৌতালা ও শশীকলাদের মত নেতানেত্রীরা চরম বেকায়দায় পড়বেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*