আগরতলা, ২১ মার্চ ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিলআর্টস ও মাদ্রাসা ফাজিল থিয়োলজি পরীক্ষার ষষ্ঠ দিনে মঙ্গলবার ছিল বায়োলজিক্যাল সায়েন্স/বায়োলজি, অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৫৬টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাতে জানা যায় ঐসব পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শান্তিপূর্ণ ছিল। অবস্য সব পরীক্ষা কেন্দ্রের সব তথ্য এই সংবাদ প্রেরণ পর্যন্ত পাওয়া যায়নি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন
আগরতলা, ২১ মার্চ ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিলআর্টস ও মাদ্রাসা ফাজিল থিয়োলজি পরীক্ষার ষষ্ঠ দিনে মঙ্গলবার ছিল বায়োলজিক্যাল সায়েন্স/বায়োলজি, অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৫৬টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাতে জানা যায় ঐসব পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শান্তিপূর্ণ ছিল। অবস্য সব পরীক্ষা কেন্দ্রের সব তথ্য এই সংবাদ প্রেরণ পর্যন্ত পাওয়া যায়নি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।