নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ রাজ্যের সরকারী দপ্তরে শূন্যপদ পূরণে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ এবং মূলত ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি কান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর পদত্যাগের দাবীতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে। শুক্রবার সন্ধ্যা ৫টায় শিশুবিহার স্কুল সংলগ্ন তৃণমূল ভবন থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে শেষ করে। সেখানে মূখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।তৃণমূলের বিক্ষোভ মিছিল, মূখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ রাজ্যের সরকারী দপ্তরে শূন্যপদ পূরণে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ এবং মূলত ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি কান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর পদত্যাগের দাবীতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে। শুক্রবার সন্ধ্যা ৫টায় শিশুবিহার স্কুল সংলগ্ন তৃণমূল ভবন থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে শেষ করে। সেখানে মূখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।