আমেরিকায় এখন সেক্সে নতুন ট্রেন্ড, সেক্স চলাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা

cnআন্তর্জাতিক ডেস্ক ৷৷ আমেরিকায় এখন সেক্সে নতুন ট্রেন্ড। সেক্স চলাকালীন সঙ্গীর অজান্তেই নাকি কন্ডোম সরিয়ে ফেলছে পুরুষরা। নতুন এই ট্রেন্ডের নাম স্টিলদিং- এর সংখ্যা নাকি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কলম্বিয়া জার্নাল অফ জেন্ডার অ্যান্ড ল বলছে, স্টিলদিং যৌন উৎপীড়ন ছাড়া কিছু নয়। এর ফলে মহিলারা অনিচ্ছায় গর্ভবতী হতে পারেন, আক্রান্ত হতে পারেন যৌনরোগে। এই স্টিলদিংয়ের এক শিকার এই ঘটনাকে ধর্ষণের সমতুল্য বলে দাবি করেছেন। আর একজন বলেছেন, তাঁদের পারস্পরিক সম্মতির ফলে যা ঘটছিল, তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এতে। কেন এভাবে বাড়ছে স্টিলদিং? অনেক পুরুষ নাকি মনে করছে, তাদের অধিকারই হল, অন্যের শরীরে নিজের বীজ বপন করা। অনলাইনেও তারা অন্য পুরুষদের নিজেদের বান্ধবীদের এভাবে ঠকাতে উৎসাহ দিচ্ছে। আমেরিকায় এখনও স্টিলদিংয়ের বিরুদ্ধে কোনও আইন নেই কিন্তু পরিস্থিতি যেদিকে, শিগগিরই এ ব্যাপারে আইন হতে পারে। ঘটনা হল, স্টিলদিংয়ের শিকার অনেকেই বুঝতে পারছেন না, তাঁরা প্রতারণার শিকার। অনেকেই বিষয়টিকে ব্যাড সেক্স বলে ছেড়ে দিচ্ছেন। আমেরিকায় এ ব্যাপারে আইন না হলেও সুইজারল্যান্ডে সঙ্গীর অজান্তে কন্ডোম সরিয়ে সেক্স করার ফলে একজনের ধর্ষণের অপরাধে জেল হয়েছে। আদালত বলেছে, মহিলা যদি জানতেন, কন্ডোম ছাড়াই সেক্স করতে চলেছে তাঁর সঙ্গী, তবে তিনি তা অস্বীকার করতে পারতেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*