টি আর পি এন্ড পি টি জি দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

mnনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ মে ৷৷ আগরতলা সার্কিট হাউসের সভাগৃহে টি আর পি এন্ড পি টি জি দপ্তরের রাজ্য উপদেষ্টা কমিটির এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার টি আর পি এন্ড পি টি জি দপ্তরের মন্ত্রী তথা রাজ্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মনীন্দ্র রিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জেলা ভিত্তিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, বিভিন্ন ব্লকের বি এ সি-র চেয়ারম্যান, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব এল এইচ ডারলং, টি আর পি এন্ড পি টি জি দপ্তরের অধিকর্তা মিতা দাস সহ দপ্তরের জেলা স্তরের আধিকারিক ও প্রোগ্রাম অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় মনীন্দ্র রিয়াং ২০১৬-১৭ অর্থবর্ষের দপ্তরের বিভিন্ন কাজের পর্যালোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*