জাতীয় ডেস্ক ৷৷ প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল। সিবিএসই সূত্রে খবর, গতবছরের তুলনায় এবছর সার্বিকভাবে পাসের হার কমেছে। গতবছর ৮৩ শতাংশ পড়ুয়া পাস করেছিল। ২০১৭ সালে ছাত্র-ছাত্রীদের পাসের হার ৮২ শতাংশ। তবে এবছর ৯৫ থেকে ১০০ শতাংশের মধ্যে স্কোর করেছে ১০, ০৯১ জন পড়ুয়া। সেখানে ২০১৬ সালে এই নম্বর পেয়েছিল ৯৩৫১ জন পড়ুয়া। সিবিএসই-র দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগ থেকে ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম স্থানাধিকারী রক্ষা গোপাল দ্বিতীয় স্থানে রয়েছে চণ্ডীগড়ের ভূমি সাওয়ান্ত। সে বিজ্ঞান বিভাগ থেকে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। দুজন পড়ুয়া আদিত্য জৈন এবং মন্নত লুথরা বাণিজ্য বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে একসঙ্গে তৃতীয় হয়েছে। এরা দুজনেই চণ্ডীগড়ের বাসিন্দা। সিবিএসই-র বোর্ড প্রতিনিধিরা জানিয়েছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেড়কর ফলপ্রকাশের পর কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। সিবিএসই-র তরফে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে পড়ুয়াদের কাউন্সেলিংয়ে সাহায্য করার জন্যে। হেল্পলাইন নম্বরটি হল 1800118004। ৬৫ জন কাউন্সিলর এখানে পড়ুয়া এবং তাদের বাবা-মায়েদের সঙ্গে কথা বলবেন। হেল্পলাইন নম্বরটি খোলা থাকবে সকাল ৮ থেকে রাত ১০টা পর্যন্ত। সিবিএসই-র তরফে পড়ুয়াদের বাবা-মাকে বোর্ডের অফিসে যেতে বারণ করা হয়েছে। রেজাল্টের হাইলাইট মেল করে পাঠানো হবে ছাত্র-ছাত্রীদের। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.nic.in , www.cbseresults.nic.in এবং www.results.nic.in-এ ক্লিক করেও জানা যাবে ফল। এই তিনটি লিঙ্কের যেকোনও একটিতে ক্লিক করে পড়ুয়ারা নিজের রোল নম্বর সহ অন্য বিস্তারিত তথ্য দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ফ্ল্যাশ করবে রেজাল্ট।প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশের ফল, দেশের মধ্যে প্রথম নয়ডার রক্ষা গোপাল
জাতীয় ডেস্ক ৷৷ প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল। সিবিএসই সূত্রে খবর, গতবছরের তুলনায় এবছর সার্বিকভাবে পাসের হার কমেছে। গতবছর ৮৩ শতাংশ পড়ুয়া পাস করেছিল। ২০১৭ সালে ছাত্র-ছাত্রীদের পাসের হার ৮২ শতাংশ। তবে এবছর ৯৫ থেকে ১০০ শতাংশের মধ্যে স্কোর করেছে ১০, ০৯১ জন পড়ুয়া। সেখানে ২০১৬ সালে এই নম্বর পেয়েছিল ৯৩৫১ জন পড়ুয়া। সিবিএসই-র দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগ থেকে ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম স্থানাধিকারী রক্ষা গোপাল দ্বিতীয় স্থানে রয়েছে চণ্ডীগড়ের ভূমি সাওয়ান্ত। সে বিজ্ঞান বিভাগ থেকে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। দুজন পড়ুয়া আদিত্য জৈন এবং মন্নত লুথরা বাণিজ্য বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে একসঙ্গে তৃতীয় হয়েছে। এরা দুজনেই চণ্ডীগড়ের বাসিন্দা। সিবিএসই-র বোর্ড প্রতিনিধিরা জানিয়েছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেড়কর ফলপ্রকাশের পর কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। সিবিএসই-র তরফে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে পড়ুয়াদের কাউন্সেলিংয়ে সাহায্য করার জন্যে। হেল্পলাইন নম্বরটি হল 1800118004। ৬৫ জন কাউন্সিলর এখানে পড়ুয়া এবং তাদের বাবা-মায়েদের সঙ্গে কথা বলবেন। হেল্পলাইন নম্বরটি খোলা থাকবে সকাল ৮ থেকে রাত ১০টা পর্যন্ত। সিবিএসই-র তরফে পড়ুয়াদের বাবা-মাকে বোর্ডের অফিসে যেতে বারণ করা হয়েছে। রেজাল্টের হাইলাইট মেল করে পাঠানো হবে ছাত্র-ছাত্রীদের। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.nic.in , www.cbseresults.nic.in এবং www.results.nic.in-এ ক্লিক করেও জানা যাবে ফল। এই তিনটি লিঙ্কের যেকোনও একটিতে ক্লিক করে পড়ুয়ারা নিজের রোল নম্বর সহ অন্য বিস্তারিত তথ্য দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ফ্ল্যাশ করবে রেজাল্ট।