আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার বাসিন্দা অমল সরকার (৪৮) এসএসবি-র ১৫নং বেটেলিয়ানের নায়েব সুবেদার ছিলেন। সম্প্রতি আসামের কোকড়াঝড়ে এন ডি এফ বি সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলীর লড়াইয়ে শহীদ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যের বীর সন্তান শহীদ অমল সরকারের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মন্ত্রীসভার বৈঠকে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, শহীদ অমল সরকারের পরিবারকে ৫ লক্ষ টাকা এক্সগ্রেশিয়া দেওয়া হবে এবং তাঁর পরিবারের একজনকে সরকারী চাকুরি প্রদান করার জন্য এস এস বি-র নিকট আবেদন জানানো হবে।রাজ্য সরকারের তরফে শহীদ অমল সরকারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার বাসিন্দা অমল সরকার (৪৮) এসএসবি-র ১৫নং বেটেলিয়ানের নায়েব সুবেদার ছিলেন। সম্প্রতি আসামের কোকড়াঝড়ে এন ডি এফ বি সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলীর লড়াইয়ে শহীদ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যের বীর সন্তান শহীদ অমল সরকারের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মন্ত্রীসভার বৈঠকে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, শহীদ অমল সরকারের পরিবারকে ৫ লক্ষ টাকা এক্সগ্রেশিয়া দেওয়া হবে এবং তাঁর পরিবারের একজনকে সরকারী চাকুরি প্রদান করার জন্য এস এস বি-র নিকট আবেদন জানানো হবে।