আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ মন্ত্রীসভার বৈঠকে পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ উপস্থাপিত হয়। বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। অর্থমন্ত্রী জানান, রিপোর্ট তৈরীর পরিপ্রেক্ষিতে পে এন্ড পেনশন রিভিশন কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব সহ এই কমিটির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে মন্ত্রীসভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মন্ত্রীসভা এই রিপোর্ট পর্যালোচনা করবে এবং অতি শীঘ্রই এর সুপারিশগুলি কার্যকর করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য গত এপ্রিল মাসে এই পে এন্ড পেনশন রিভিশন কমিটি গঠন করেছিল এবং গত ৩১ মে পে এন্ড পেনশন রিভিশন কমিটি তাদের সুপারিশ সহ রিপোর্ট মূখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে তুলে দেয়।মন্ত্রীসভার বৈঠকে পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ উপস্থাপিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ৷৷ মন্ত্রীসভার বৈঠকে পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ উপস্থাপিত হয়। বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। অর্থমন্ত্রী জানান, রিপোর্ট তৈরীর পরিপ্রেক্ষিতে পে এন্ড পেনশন রিভিশন কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব সহ এই কমিটির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে মন্ত্রীসভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মন্ত্রীসভা এই রিপোর্ট পর্যালোচনা করবে এবং অতি শীঘ্রই এর সুপারিশগুলি কার্যকর করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য গত এপ্রিল মাসে এই পে এন্ড পেনশন রিভিশন কমিটি গঠন করেছিল এবং গত ৩১ মে পে এন্ড পেনশন রিভিশন কমিটি তাদের সুপারিশ সহ রিপোর্ট মূখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে তুলে দেয়।