উচ্চমাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ২২শে জুলাই

tbseআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ২২শে জুলাই, ২০১৭ অনুষ্ঠিত হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা শুধু জেলাসদরগুলিতে অনুষ্ঠিত হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে ইচ্ছুক পরীক্ষার্থীকে প্রেসক্রাইভ ফর্ম –এ বিদ্যালয় প্রধান মারফৎ পর্ষদে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই, ২০১৭। প্রেসক্রাইভ ফর্ম পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পর্ষদের উচ্চমাধ্যমিক শাখায়ও পাওয়া যাবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ১২০ টাকা ফি পর্ষদের ব্যাঙ্ক চালানে জমা দিতে হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*