আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ত্রিপুরা হাইকোর্ট কেইস ইনফরমেশন সিস্টেম (সি আই এস), ন্যাশনাল কোর ভারশন ১.০ পদ্ধতির আনুষ্ঠানিক সূচনা হল। সোমবার বিকেলে ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদ্ধতির উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইপেই, বিচারপতি ই-কোর্ট প্রজেক্টের চেয়ারম্যান এস তলাপাত্র উপস্থিত ছিলেন। তাছাড়াও অন্যান্যদের মধ্যে এডভোকেট জেনারেল বি সি দাস, বার এসোসিয়েশন অফ হাইকোর্টের সভাপতি শঙ্কর দাশ, আইন সচিব ডি এম জমাতিয়া, জুডিশিয়ারি অফিসার ও বরিষ্ঠ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী রাজ্যে বিচার ব্যবস্থায় সংযোজিত ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত একটি ব্রুশারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী রাজ্যে বিচার ব্যবস্থায় এই নতুন ধরনের বিশেষ পদ্ধতি চালু হওয়ায় হাইকোর্টের বিচারপতি ও জুডিশিয়ারি অফিসারদের অভিনন্দন জানান।ত্রিপুরা হাইকোর্টে কেইস ইনফরমেশন সিস্টেম পদ্ধতির আনুষ্ঠানিক সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ত্রিপুরা হাইকোর্ট কেইস ইনফরমেশন সিস্টেম (সি আই এস), ন্যাশনাল কোর ভারশন ১.০ পদ্ধতির আনুষ্ঠানিক সূচনা হল। সোমবার বিকেলে ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদ্ধতির উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইপেই, বিচারপতি ই-কোর্ট প্রজেক্টের চেয়ারম্যান এস তলাপাত্র উপস্থিত ছিলেন। তাছাড়াও অন্যান্যদের মধ্যে এডভোকেট জেনারেল বি সি দাস, বার এসোসিয়েশন অফ হাইকোর্টের সভাপতি শঙ্কর দাশ, আইন সচিব ডি এম জমাতিয়া, জুডিশিয়ারি অফিসার ও বরিষ্ঠ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী রাজ্যে বিচার ব্যবস্থায় সংযোজিত ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত একটি ব্রুশারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী রাজ্যে বিচার ব্যবস্থায় এই নতুন ধরনের বিশেষ পদ্ধতি চালু হওয়ায় হাইকোর্টের বিচারপতি ও জুডিশিয়ারি অফিসারদের অভিনন্দন জানান।