আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ রাজ্যের সরকারী কর্মচারীদের প্রত্যাশিত সপ্তম বেতন কমিশন না দিলেও সীমিত ক্ষমতায় থেকে মঙ্গলবার রাজ্য সরকার রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য পে এন্ড পেনশন রিভিশন কমিটির রিপোর্ট লাগু করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে রাজ্যজুড়ে মিছিল সংগঠিত করছে শাসকদলীয় কর্মচারী সংগঠনগুলো। মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা ২.২৫ হারে পে রিভিউ কার্যকর করার পর থেকেই গোটা রাজ্যের সাথে আগরতলায় রাজপথে ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ বি রোড) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল বের হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে ত্রিপুরা সরকারী কর্মচারী সমন্বয় কমিটি (এইচ. বি. রোড), সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা চটকল কর্মী সমিতি-র তরফেও মিছিল করা হয়।