বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল, সপ্তাহ যাবত জল ও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত, ঘেরাও ডি জি এম এবং এস ডি ও

electবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুন ৷৷ বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে প্রায় এক সপ্তাহ যাবত জল ও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত বীরচন্দ্র নগর শহীদ স্মৃতি বিদ্যামন্দিরের উপজাতি ছাত্র নিবাসের ছাত্র সহ দুটি ভিলেজের তিনটি ওয়ার্ডের বহ্য মানুষ। দিশা হারিয়ে সমস্যা নিরসনের জন্য ঘেরাও করে রাখেন বিদ্যুৎ দপ্তরের ডি জি এম এবং এস ডি ও কে। ঘটনা শান্তির বাজার মহকুমা বগাফা ব্লকের অন্তর্গত বীরচন্দ্রনগর এবং সাউথ তাকমা এডিসি ভিলেজের সাধন নারায়ণ পাড়া, চন্দ্রমোহন দেববর্মা পঞ্চায়েত পাড়ায়। জানা যায়, এই ট্রান্সফরমারটির দুটি পেইস গত এক বছর আগেই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বিদ্যুৎ দপ্তরকে বহুবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। শুক্রবার বিদ্যুৎ দপ্তরের ডি জি এম এবং এস ডি ও কে ঘেরাও করা হলে ট্রান্সফরমার দ্রুত সারাই করার আশ্বাস দিলে ঘেরাও তুলে নেয় এলাকাবাসী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*