ক্রীড়া দপ্তরের উদ্যোগে ৩১৯ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান

rs vbnআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগীতায় পদক জয়ী রাজ্যের ৩১৯ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়াবিদদের ৬ লক্ষ ৭৭ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। সভায় সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী। মূখ্যমন্ত্রী মানিক সরকার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা তাপস রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব দিলীপ চক্রবর্তী, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব ধীরেন্দ্র চৌধুরী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*