আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নার্স সহ অন্যান্য কর্মচারীদের মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার উপর মূখ্যমন্ত্রী মানিক সরকার গুরুত্বারোপ করেন। শুক্রবার সন্ধ্যায় আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যের বিভিন্ন সময়ে নাইটিঙ্গেল পুরস্কারে পুরস্কৃত ব্যক্তিদের সংবর্ধিত করে মূখ্যমন্ত্রী একথা বলেন। দি ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখা রাজ্যের বিভিন্ন সময়ে যারা নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সংবর্ধনার আয়োজন করা হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যের ১১ জন নার্স এবং মাল্টিপারপাস সুপারভাইজার রাষ্ট্রপতির হাত থেকে নাইটিঙ্গেল পুরস্কার গ্রহন করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, ম্যাডিকেল সুপারিন্টেন্ডেন্ট (আর সি সি) ডাঃ গৌতম মজুমদার, ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর অধ্যক্ষা শিখা দেব, আই এম এ-এর সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, দি ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার সহ-সভানেত্রী সুজাতা গুন, সম্পাদিকা দেবী চক্রবর্তী।মুক্তধারায় নাইটিঙ্গেল পুরস্কারে পুরস্কৃত ব্যক্তিদের সংবর্ধিত করেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নার্স সহ অন্যান্য কর্মচারীদের মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার উপর মূখ্যমন্ত্রী মানিক সরকার গুরুত্বারোপ করেন। শুক্রবার সন্ধ্যায় আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যের বিভিন্ন সময়ে নাইটিঙ্গেল পুরস্কারে পুরস্কৃত ব্যক্তিদের সংবর্ধিত করে মূখ্যমন্ত্রী একথা বলেন। দি ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখা রাজ্যের বিভিন্ন সময়ে যারা নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সংবর্ধনার আয়োজন করা হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যের ১১ জন নার্স এবং মাল্টিপারপাস সুপারভাইজার রাষ্ট্রপতির হাত থেকে নাইটিঙ্গেল পুরস্কার গ্রহন করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, ম্যাডিকেল সুপারিন্টেন্ডেন্ট (আর সি সি) ডাঃ গৌতম মজুমদার, ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর অধ্যক্ষা শিখা দেব, আই এম এ-এর সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, দি ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার সহ-সভানেত্রী সুজাতা গুন, সম্পাদিকা দেবী চক্রবর্তী।